top of page
Search

রাত তিনটায়ও ডেথে ভালো বল করবে মুস্তাফিজ'

  • Writer: Spoken English
    Spoken English
  • Sep 22, 2023
  • 1 min read

নতুন বলে আজ মুস্তাফিজুর রহমান ছিলেন দুরন্ত। ইনিংসের শুরুতেই নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর চাপ তৈরি করেন এই পেসার। নিজের প্রথম স্পেলেই নিয়েছিলেন ২ উইকেট। পরে নিয়েছেন আরো একটা। 


শেষ পর্যন্ত ৭ ওভারে ২৭ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম নিয়ে খানিকটা সংশয় ছিল। এশিয়া কাপের সবগুলো ম্যাচেও তাঁর একাদশে সুযোগ হয়নি। 


তবে ডেথ ওভারে বরাবরই ভালো বোলিং করেন বাংলাদেশের এই পেসার। এই কথা বিশ্বাস করেন বাংলাদেশের কোচ নিক পোথাসও। আজ পরিত্যক্ত হওয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই কোচ বলেন,’ ‘মুস্তাফিজকে যদি রাত তিনটায় ঘুম ভাঙিয়ে বলেন, ডেথ ওভারে বল করতে। তবুও সে ভালো বল করবে।’


আজ অবশ্য মুস্তাফিজ ভালো বোলিং করেছেন পুরো ইনিংস জুড়েই। সেটাও নজরে এসেছে কোচের। পোথাস বলেন,’মাঝের সময়টায় উইকেট খানিকটা স্লো ছিল। আমার মনে হয় মুস্তাফিজ দারুণ বোলিং করেছে। নতুন বলে সে সিমে ফেলে বল করেছে। বল যত পুরোনো হয়েছে উইকেট তত স্লো হয়ে গেছে।'



ওদিকে মুস্তাফিজের পাশাপাশি আজ দারুণ বোলিং করেছেন নাসুম আহমেদও। এই বোলারও শুরু থেকেই ছিলেন বেশ হিসেবী। পরে নিজের দ্বিতীয় স্পেলে এসে দুইটা উইকেটও তুলে নিয়েছেন নাসুম। ৮ ওভার বল করে খরচ করেছেন মোটে ২১ রান।

 
 
 

Comments


Post: Blog2_Post
bottom of page